জানা গেছে, কানে হেডফোন লাগিয়ে মোটরসাইকেলে ফুলবাড়ী থেকে পার্বতীপুরে আসছিলেন পুলিশ সদস্য রিদয় রায়। পথে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের চান্দাপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাকটি তাকে ধাক্কা দেয়। এ সময় রিদয় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
.png)