শনিবার সকালে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাতপাড়া এলাকা থেকে মাছগুলো জব্দ করেন নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। আটককৃতরা হলেন- হিজলা গৌরবর্দী এলাকার শরীফ মাঝি, শাহিন মাঝি, আনিছ সরদার ও ভোলা জেলার মো. সাগর।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম।
.png)
জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের হিজলা উপজেলার অরাকুল এলাকা থেকে দুটি নৌকায় জাটকা নিয়ে বিক্রির উদ্দেশে শরীয়তপুরের গোসাইরহাট এলাকায় যাচ্ছিল অসাধু ব্যবসায়ীরা। এমন খবর পেয়ে শনিবার সকালে সখিপুর নরসিংহপুর নৌপুলিশের একটি দল কুচাইপট্টি ইউনিয়নের সাতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৪০০ কেজি জাটকাসহ চারজনকে আটক করা হয়। পরে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়।
নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি নৌকা থেকে চারশ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।