বুধবার বিকেলে শহরের দুর্জয় মোড় সংলগ্ন সিলেট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী একেএম গোলাম মোর্শেদ খান।
জানা যায়, পবিত্র মাহে রমজান মাসে সরকারে বেঁধে দেওয়া মূল্যে বাজারে তরমুজসহ, বিভিন্ন ফলমূল সঠিক দামে বিক্রয় করছে কি না তার মনিটরিংয়ের জন্য যান নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান। যখনই দুর্জয় মোড় সংলগ্ন সিলেট বাস্টট্যান্ড এলাকার গাউছিয়া ফলভান্ডারে ভ্রাম্যমাণ আদালত প্রবেশ করেন, ঠিক তখনই আড়তের মালিকরা উধাও হয়ে যান।
.png)
এ সময় খেঁজুরে মূল্য তালিকা না থাকায় বিসমিল্লাহ ফল ভান্ডারের মালিক মামুন মিয়াকে ২০ হাজার টাকা জরিমনা করেন। এছাড়া খুচরা তরমুজ বিক্রেতা মোবারক, নজরুল ইসলাম, জাকির হোসেন, অহিদুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, বিএসটিআইয়ের ফিল্ড অফিসার আতিকুর জামান। আদালত পরিচালনায় সহযোগিতা করে ভৈরব থানা পুলিশ।