গ্রেফতারকৃত শেখ অনিক ওরফে কালা অনিক যশোর শহরের বকচর হুশতলার শেখ রেজাউল ইসলামের ছেলে, আশরাফুল ইসলাম আশা শহরের টালিখোলা মসজিদপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে ও হুমায়ুন কবির যশোরের অভয়নগরের গোয়াখোলা গ্রামের আবুল কাশেমের ছেলে।
ওসি রুপন কুমার সরকার জানান, মঙ্গলবার রাতে শংকরপুর ব্যাংক কলোনিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শীর্ষ সন্ত্রাসী শেখ অনিক ওরফে কালা অনিককে বিদেশি পিস্তল ও ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই অভিযানে আশরাফুল ইসলাম আশার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও সহযোগী হুমায়ুন কবির মনাকে গ্রেফতার করা হয়।
.png)
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে কালা অনিকের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ১৪টি মামলা ও হুমায়ুন কবিরে বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।