মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় পর উপজেলার হরিরামপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আটককৃত আকরাম হোসেন ওই গ্রামের আব্দুল মতিন মোল্যার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দিনাজপুরের ১২ সদস্যের একটি দল। এসময় বসতবাড়িতে তল্লাশি করে ট্রাংক থেকে ছয় কেজি গাঁজাসহ আকরামকে আটক করা হয়। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দিনাজপুরের উপ-পরিদর্শক মিশকাতুল জাবির।
.png)
পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হাফিজ মো. রায়হান বলেন, গাঁজাসহ একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।