ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে টমটমের ধাক্কায় উপজেলা হাসপাতালের স্টাফ নিহত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ১৯ মার্চ ২০২৪
রাণীনগরে টমটমের ধাক্কায় উপজেলা হাসপাতালের স্টাফ নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে অটো টমটমের ধাক্কায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেট জাহাঙ্গীর আলম (৪২) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাসপাতাল গেট এলাকায় রাণীনগর-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম নওগাঁ সদর উপজেলার বোয়ালিয় গ্রামের আক্কাসের ছেলে। তিনি রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেট পদে কর্মরত ছিলেন।

হাসপাতালটির কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খান জানান, সকাল সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীর হাসপাতাল গেটের সামনে সড়কের পাশ দিয়ে হেঁটে দোকানে যাচ্ছিলেন। এ সময় নওগাঁগামী একটি টমটম পেছন থেকে জাহাঙ্গীরকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে রাজশাহী মেডিকেলে নেয়া পথে জাহাঙ্গীর মারা যান।

Advertisement

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, ঘাতক টমটম ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!