জানা যায়, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ঘরে রক্ষিত সব জিনিসপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুনে তার ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
দেড় বছর আগে মনু চৌধুরীর স্বামী মারা গেলে তিন মেয়েকে নিয়ে স্বামীর ভিটায় বসবাস করেন তিনি। স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে তিনি শিক্ষকতা করেন।
.png)
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিকা চাকমা জানান, আগুনে বিধবার ঘর পুড়ে যাওয়ার ঘটনা অবগত হয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে।
ফেনী ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিপ্লব চন্দ্র মালাকার বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ঘরে রক্ষিত সব জিনিসপত্র পুড়ে গেছে।