ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চার কোটি টাকার সোনার বারসহ আটক ২

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ১৮ মার্চ ২০২৪
চার কোটি টাকার সোনার বারসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে ৩ কেজি ৩শ গ্রাম ওজনের ৩২ পিস সোনার বারসহ শহিদুল্লাহ ও সুমন নামে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে শহরের নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।

উদ্ধারকৃত সোনার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা। আটককৃত শহিদুল্লাহ ও সুমনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়।

অভিযানের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, বিপুল পরিমাণ সোনার বার নিয়ে ঢাকা থেকে বেনাপোলে যাচ্ছে সোনা চোরাকারবারীরা, এমন সংবাদের ভিত্তিতে শহরের নিউমার্কেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। তথ্য অনুযায়ী দুপুর আনুমানিক ২টার দিকে একটি সন্দেহজনক প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩২ পিস সোনার বার উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে পূর্বের কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!