ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেঁয়াজ নিয়ে হাটে যাওয়া হলো না আলীর

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৮, ১৭ মার্চ ২০২৪
পেঁয়াজ নিয়ে হাটে যাওয়া হলো না আলীর
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে মালবাহী ট্রাকের ধাক্কায় হযরত আলী নামে এক কৃষক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হন ভ্যানচালক বাপ্পি মল্লিক।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাইকারা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. হযরত আলী মন্ডল পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের কাজিয়াল পাড়া গ্রামের মৃত হাসেন মন্ডলের ছেলে। আহত ভ্যানচালক বাপ্পি মল্লিক স্বর্ণগড়া গ্রামের জহিরুল মল্লিকের ছেলে।

জানা গেছে, পাংশা থেকে ভ্যানে পেঁয়াজ নিয়ে সোনাপুর হাটে যাচ্ছিলেন হযরত আলী। এ সময় কালুখালী উপজেলাধীন বোয়ালিয়া ইউনিয়নের পাইকারা বাসস্ট্যান্ড মোড় সংলগ্ন চরচিলোকা নামক এলাকায় পৌঁছালে কুষ্টিয়াগামী সিমেন্টভর্তি ট্রাকটি ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানের যাত্রী হযরত আলী ঘটনাস্থলে নিহত হন। এসময় গুরুতর আহত হন ভ্যানচালক বাপ্পি। গুরুতর আহত বাপ্পিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।

Advertisement

পাংশা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে এসে দেখি একজন মৃত অবস্থায় পড়ে আছেন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!