শুক্রবার (১৫ মার্চ) বিকেলে পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিন ছৈয়াল ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর ইউনিয়নের মহিষার এলাকার শাহিন ছৈয়ালের ছেলে। সে শহরের পালং বাগিয়া মাহমুদিয়া ইসলামিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে মা খাইরুন বেগমের সঙ্গে বাড়ি থেকে অটোরিকশায় করে মাদরাসায় ফিরছিল সাফিন। পৌর বাসস্ট্যান্ড এলাকার ফারুক চৌকিদারের বাসার সামনে অটোরিকশা থেকে নামলে সাফিনকে ধাক্কা দেয় শরীয়তপুর সুপার সার্ভিসের ঢাকাগামী একটি বাস। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।