ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘আমার মৃত্যুর জন্য দায়ী আম্মান সিদ্দিকী’, ফেসবুকে জবি শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৪, ১৬ মার্চ ২০২৪
‘আমার মৃত্যুর জন্য দায়ী আম্মান সিদ্দিকী’, ফেসবুকে জবি শিক্ষার্থী
ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবে আমার ক্লাসমেট আম্মান সিদ্দিকী’ -এমন স্ট্যাটাস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরোজ অবন্তিকা (২৫) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লার নগরীর বাগিচাগাঁও এলাকায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন এই শিক্ষার্থী। মৃত অবন্তিকা কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যাপক মৃত জামাল উদ্দিনের মেয়ে।

মৃত নিশ্চিত করেন কুমিল্লা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জোবায়ের বলেন, রাত ১১টার দিকে স্বজনরা অবন্তিকাকে মৃত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসেনে। আমার কাছে যখন নিয়ে আসা হয় তখন অবন্তিকা নিথর ছিলো, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Advertisement

এদিকে, অভিযুক্ত নিহত ফাইরোজ অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করলে, তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, আমরা ঘটনাটি শুনেছি। সদর হাসপাতালে আমার টিম রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!