ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছ‌ড়িতে হত্যাসহ তিন মামলার আসামি গ্রেফতার

খাগড়াছ‌ড়ি‌ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ১৫ মার্চ ২০২৪
খাগড়াছ‌ড়িতে হত্যাসহ তিন মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছ‌ড়ির গুইমারায় মংশাপ্রু মার্মা প্রকাশ নাপা প্রকাশ সবুজ না‌মে হত‌্যাসহ তিন মামলার এক আসা‌মি‌কে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হাফছড়ি ইউপির নতুনপাড়া শৈলাথৈ মার্মার ছেলে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রা‌তে উপ‌জেলার হাফছড়ি ইউপির নতুনপাড়া নিজ বসতবাড়ি হ‌তে তা‌কে গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপু‌রে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন গুইমারা থানার ওসি আরিফুল আমিন।

Advertisement

তি‌নি জানান, রাত ৩টার দি‌কে বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামি মংশাপ্রু মার্মা প্রকাশ নাপা প্রকাশ সবুজকে তার নিজ বাড়ি হ‌তে গ্রেফতার করা হ‌য়। তার বিরু‌দ্ধে হত্যা ও চাঁদাবাজি মামলাসহ ৩টি জিআর মামলার ওয়ারেন্ট রয়ে‌ছে। দুর্গম পাহাড়ে পলাতক থাকায় গ্রেফতার করা কঠিন হয়ে যায়। অবশেষে গুইমারা থানার একটি অভিযানিক টিম আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে আদালতে সোপর্দ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!