অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া নারীর নাম মিথিলা। তিনি উপজেলার কালেরপাড়া গ্রামের নুরুল হোসেন সরকারের মেয়ে। ধুনট থানার এসআই জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, গত বুধবার বিকেলে অন্তঃসত্ত্বা ঐ নারী সোনাহাটা সিএনজি স্টেশনের পাশে স্বামীর তেলের পাম্পে ইফতার তৈরি করছিলেন। এ সময় গ্যাসের চুলা থেকে তার পরনে থাকা শাড়িতে আগুন লাগে। তখন তিনি দৌড়ে বাইরে এসে শাড়িটি শরীর থেকে খুলে দূরে ফেলে দেন। পরে সেখান থেকে পাশের পেট্রলের ডামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুরো পাম্প আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে। এ সময় অন্তঃসত্ত্বা ঐ নারীর শরীর প্রায় ৮০ ভাগ পুড়ে ঝলসে যায়। তাকে বাঁচাতে পাম্পে থাকা তার স্বামী নিরব ও দেবর সবুজ এগিয়ে আসলে তারাও অগ্নিদগ্ধ হন।
.png)
পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে প্রথম ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অন্তঃসত্ত্বা ঐ নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করা হয়। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঐ নারী। বৃহস্পতিবার নিজ গ্রামে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।