নিহত কাসেম বগুড়ার শিবগঞ্জ উপজেলা মোকামতলা চকপাড়ার মৃত মোজাহার আলী প্রাং’র ছেলে এবং জাহিদুল মৃত ময়েজ উদ্দিনের ছেলে। নিহত দুইজন চাচাতো ও জেঠাতো ভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে পুলিশের পরিদর্শক আব্বাস আলী জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজেদের গরু নিয়ে সৈয়দ আহমেদ কলেজে হাটে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় চন্ডিহারা ওমরাপুরি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে আবুল কাসেম ও জাহিদুল ঘটনাস্থলেই মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)