ডপসের প্রতিষ্ঠাতা সদস্য শাহিন মিয়া বলেন, প্রতি বছর দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা করি। আর এসব অর্থের জোগান দেয় হৃদয়বান কিছু ব্যক্তি। পর্যায়ক্রমে এ জেলায় প্রায় ৪ শতাধিক পরিবারকে এসব উপহার প্রদান করা হবে। আজ সদর উপজেলায় প্রায় শতাধিক অস্বচ্ছল মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেছি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শহীদুর রহমান, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, কবি ও সাংবাদিক রফিক মজিদ, শিক্ষার্থী ফরিদ মিয়া, শিক্ষার্থী আব্দুল হাকিম প্রমুখ।
.png)
এসব উপহারসামগ্রী মধ্যে ছিল ২ কেজি সুগন্ধি চাল, আলু ২ কেজি, পেঁয়াজ আধা কেজি, মসুর ডাল ১ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, মুড়ি ১ কেজি, ছোলা বুট ১ কেজি ও খেজুর ১ কেজি।