ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ নারী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৯, ১২ মার্চ ২০২৪
বগুড়ায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ নারী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় ৭৭৫ বোতল ফেনসিডিলসহ সুমা খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার কুকরুল মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুমা কুকরুল গ্রামের আব্দুল হামিদের কন্যা।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার কুকরুল মধ্যেপাড়ায় অভিযান চালিয়ে কুকরুল মধ্যপাড়া গ্রাম থেকে সুমা খাতুন নামে ওই নারীকে আটক করা হয়। এরপর আসামির তথ্য মতে সরিষার পলের ভেতর থেকে পাঁচটি প্লাস্টিকের সাদা বস্তার মধ্যে ৭৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো বলেন, আসামি সুমা খাতুন দীর্ঘদিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলো। আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!