ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ১১ মার্চ ২০২৪
ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ

ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসন কার্যক্রম শুরুর একদিন পর ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। সোমবার দুপুর ২টায় নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সিসিকের পক্ষ থেকে সতর্ক করে ভাসমান ব্যবসায়ীদের নগর ভবন লাগোয়া লালদিঘির পাড়ের নির্ধারিত স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য বলা হয়। নির্দেশ অমান্য করায় কয়েকজন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়।  

অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব। এ সময় তার সঙ্গে ছিলেন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল একলিম আবদীন ও জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।

Advertisement

এ বিষয়ে জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে। যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত এবং জলাবদ্ধতা নিরসনে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী নগরবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। এজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

প্রসঙ্গত, গত রোববার থেকে নগরীর ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসন শুরু করেছে সিটি কর্পোরেশন। নগর ভবন লাগোয়া লালদিঘির পাড়ে প্রায় সাড়ে ৪ একর জায়গার উপর অস্থায়ী মার্কেট করে দিয়েছে সিসিক। সেখানে প্রায় আড়াই হাজার ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন বলে সিসিকের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!