ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশির 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ১০ মার্চ ২০২৪
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশির 
ছবি: সংগৃহীত

সৌদি আরবের নাজরান এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু তালেব নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউপির বীর পাইশকা পূর্ব পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

জানা যায়, আবু তালেব সৌদি আরবের একটি কোম্পানিতে ওয়ার্কার হিসেবে দীর্ঘ পাঁচ বছর ধরে কর্মরত ছিলেন। কোম্পানি থেকে বাসায় ফেরার পথে রাতে পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আবু তালেবের সংসারে স্ত্রী ও এক ছেলে এবং এক কন্যা সন্তান রয়েছে। তার এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

শাহেদল ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!