ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ৩৫ লাখ টাকার চিনিসহ আটক ২

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৫, ১০ মার্চ ২০২৪
সিলেটে ৩৫ লাখ টাকার চিনিসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকার ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে নগরীর সুবিদবাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাক ও ৫৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পিটিআই চরজোতপ্রতাপ এলাকার মো. মনিরুল ইসলামের পুত্র মো. নাসিরুল ইসলাম (২২) ও একই থানার কল্যানপুর বাগানপাড়া কল্যাণপুর এলাকার মো. রফিকুল ইসলামের পুত্র মো. রনি (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম শনিবার ভোররাতে সুবিদবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ট্রাকে থাকা মোট ৫৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। যার আনুমানিক মূল্য ৩৪ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা।

Advertisement

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে মহানগর কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক জব্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চিনি সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!