আহতরা হলেন জয় দাস, সুমন, বাপন দাস, সংগীতা দাস, সুনাকা, খুশি রায়, কবিতা রানী, আশা রায়, রাহুল রায়, রাকেশ, কেশব, গোপাল, জনি দাস, মমতা দাস ও বাপন দাস। আহতরা সবাই জেলা শহরের পাইকপাড়া ও মেড্ডা এলাকার বাসিন্দা।
জানা যায়, সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে শিব চতুর্দশী মেলার তীর্থযাত্রায় অংশগ্রহণের জন্য সনাতনী ধর্মাবলম্বী দুইটি বাস জেলা শহরের পাইকপাড়া থেকে রাত ১০ টার দিকে রওনা দেয়৷ একটি বাস জেলার কসবা উপজেলার মনকসাই এলাকায় অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে তীর্থযাত্রার বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। পরে স্থানীয়রা ও কসবা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
.png)
কসবা থানার ওসি রাজু আহমেদ জানান, তীর্থযাত্রীর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ২০-২৫ যাত্রী আহত হয়। পুলিশ আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।