শুক্রবার দুপুরে উপজেলার কসবা-সৈয়দাবাদ আঞ্চলিক সড়কের তালতলা এলাকায় অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্সসহ তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট উপজেলার বাগমারা এলাকার কোরবান আলীর ছেলে শহিদ (৫৬), চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মাইজের বাড়ি এলাকার জামাল হোসেনের ছেলে মো. হাবিব (২০), একই জেলার কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর মাদরাসা এলাকার আলী এক্কাবরের ছেলে মো. ফরহাদ হোসেন (২৮), ময়মনসিংহ জেলার মাঠখোলা বাজার এলাকার রফিক হাসান রবির ছেলে মো. জনি মিয়া (২১)।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. রাজু আহমেদ জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কসবা-সৈয়দাবাদ আঞ্চলিক সড়কের তালতলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অ্যাম্বুলেন্সসহ তাদের গ্রেফতার করা হয়।
পরে অ্যাম্বুলেন্সে তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি মো. রাজু আহমেদ।