ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছ‌ড়ি‌তে ৪‌ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৮, ৮ মার্চ ২০২৪
খাগড়াছ‌ড়ি‌তে ৪‌ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছ‌ড়ির মা‌নিকছ‌ড়ি‌তে পৃথক অভিযানে চোরাইকৃত ৪ মোটরসাইকেলসহ ২ যুবক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্পতিবার রা‌তে মা‌নিকছ‌ড়ির বি‌ভিন্ন এলাকা থেকে মোটরসাইকেলসহ তা‌দের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হ‌লেন মো. রমজান আলী ও মো. আবদুল গফুর। তারা মা‌নিকছ‌ড়ির তিনটহরী ইউপির  বা‌সিন্দা।

শুক্রবার বিকেলে এক প্রেস‌ বি‌জ্ঞপ্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন পু‌লিশ সুপার মুক্তা ধর।

Advertisement

‌বিজ্ঞ‌প্তিতে বলা হয়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বৃহস্প‌তিবার রা‌তে প্রথ‌মে মানিকছড়ি তিনটহরী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় চোরাই মোটরসাই‌কেল ক্রয়-‌বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ৩‌টি নম্বরবিহীন মোটরসাই‌কেলসহ মো. রমজান আলীকে গ্রেফতার করা হয়। প‌রে পু‌লি‌শের জিজ্ঞাসাবা‌দে রজমান আলীর দেয়া তথ‌্য অনুযায়ী তিনটহরী বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১‌টি মোটরসাইকেলসহ মো. আবদুল গফুরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত‌দের থানা হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত‌দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!