রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচএমএম হারুন অর রশিদ।
তিনি জানান, বুধবার বিকেলে তজুমদ্দিন লঞ্চঘাট থেকে মনপুরার কলাতলীর উদ্দেশ্যে স্টেলবডি একটি বোর্ট ৫০ জন যাত্রীকে নিয়ে ছেড়ে যায়। তবে নদীর ১০ কিলোমিটার দূরে গেলেই ঐ স্টেলবডি বোর্টটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে নদীতে ভাসতে থাকেন ঐ বোর্টে থাকা যাত্রীরা। বিষয়টি নজরে পড়ে নদীতে থাকা আমাদের কোস্ট গার্ড সদস্যদের। তখন তারা দ্রুত সেখানে গিয়ে নদীতে ভাসতে থাকা যাত্রীদের উদ্ধার করে তীরে ফিরিয়ে আনেন।
.png)