ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিনির মিলের কাছেই এবার আগুনে পুড়ল ১৮ বাড়ি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৬, ৫ মার্চ ২০২৪
চিনির মিলের কাছেই এবার আগুনে পুড়ল ১৮ বাড়ি
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে ১৮টি বসতবাড়ি ও দুটি গরু পুড়ে গেছে। সোমবার (৪ মার্চ) রাতে উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের আট নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একই গ্রামের মোহাম্মদ ইসলামের গোয়াল ঘরের মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত। পরে সেই আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যাওয়া ১৮টি বাড়িতে প্রায় ৪০ থেকে ৫০ পরিবারের বসবাস ছিল। এ সময় দুটি গরুও অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

কর্ণফুলী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শোয়াইব হোসেন মুন্সি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৮টি বসতবাড়ি ও দুটি গরু পুড়ে গেছে।

Advertisement

এর আগে, সোমবার বিকেল ৪টার দিকে ইছানগরে এস আলমের চিনির মিলে আগুন লাগে। আগুনে গুদামে থাকা এক লাখ মেট্রিক টন চিনি পুড়ে যায়। সেই আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি। কাজ করছে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!