এর আগে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছিল কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমানবাহিনী।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে বাংলাদেশ বিমানবাহিনী। পরে যোগ দেয় নৌবাহিনীর একটি দলও। রাত নয়টার দিকে যুক্ত হয় সেনাবাহিনীর একটি দল।
.png)
বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। শুরুর দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও আগুনের ভয়াবহতার কারণে পরে তা বাড়ানো হয়। বর্তমানে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার ১৮টির বেশি ইউনিট।