রোববার সকাল ১০টার দিকে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা শুরুর পরপরই পেলেরহাট আজহারিয়া দাখিল মাদরাসা উপকেন্দ্রে প্রশ্ন ফাঁসের ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ধরা পড়ে। কেন্দ্রটিতে ৪৭৭ জন পরীক্ষার্থী রয়েছেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, আলামিন খান (২২) নামে বহিরাগত এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের হাত রয়েছে এমন সন্দেহে সহকারী কেন্দ্রসচিব মাওলানা আব্দুস সোবাহানসহ দায়িত্বরত ২১ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে নিয়োগ দেওয়া কক্ষ পরিদর্শকেরা পরবর্তী পরীক্ষাগুলোতে দায়িত্ব পালন করবেন।
.png)
মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, মোবাইল ফোনে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে আলামিন খানকে গ্রেফতার করা হয়েছে। কয়েকজন শিক্ষকও এ ঘটনায় জড়িয়ে যেতে পারেন। এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।