ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনমজুরের সততা: ফিরিয়ে দিলেন কুড়িয়ে পাওয়া আইফোন ১১

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০২, ৩ মার্চ ২০২৪
দিনমজুরের সততা: ফিরিয়ে দিলেন কুড়িয়ে পাওয়া আইফোন ১১
ছবি: সংগৃহীত

পাবনায় রাস্তায় কুড়িয়ে পাওয়া আইফোন-১১ প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন দিনমজুর রিয়াজ সরদার। তার এমন সততা প্রশংসিত হয়েছে এলাকায়।

শনিবার (২ মার্চ) বিকেলে জেলার ঈশ্বরদী উপজেলার বাঘইল ভাঙচুর মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিক্ষার্থী নাফিস ইলতিমাস অহিন সকালে মোটরসাইকেলে ঈশ্বরদী স্টেডিয়াম সড়ক দিয়ে রুপপুর যাওয়ার সময় প্যান্টের পকেট থেকে শখের আইফোন-১১ পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ফোনটি না পেয়ে তার হারিয়ে যাওয়া ফোন নম্বরে কল দেন অহিন। অপর প্রান্ত থেকে দিনমজুর রিয়াজ সরদার জানান ফোনটি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন তিনি।

Advertisement

দিনমজুর রিয়াজ সরদার জানান, তিনি রাজমিস্ত্রির কাজে যাওয়ার সময় উমিরপুর মতি সড়কের কাছে রাস্তার পাশে মোবাইলটি পড়ে থাকতে দেখে তুলে নেন। প্রকৃত মালিকের সন্ধান পেলে ফেরত দেবেন বলে সিদ্ধান্ত নেন এবং বিকেলে তা ফেরত দেন। প্রকৃত মালিকের কাছে মোবাইল ফোনটি ফেরত দিতে পেরে খুশি তিনি।

মোবাইল ফোনটির মালিক নাফিস ইলতিমাস অহিন বলেন, খুব শখের ফোনটি হারিয়ে যাওয়ায় মনটা খারাপ হয়েছিল। ওই ব্যক্তি ফোনটি আমাকে ফেরত দিয়েছেন। এমন সৎ মানুষ আছে বলেই পৃথিবীটা আজও এত সুন্দর।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!