ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫০, ২ মার্চ ২০২৪
দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অটোরিকশায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উত্তর সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শহরের মেড্ডার নোয়াপাড়া এলাকার নোয়াব আলির ছেলে আব্দুল হাই ও সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের আবু মিয়ার ছেলে জুনায়েদ।

স্থানীয়রা জানান, শহর থেকে চার যাত্রী নিয়ে কুমিলা-সিলেট মহাসড়ক হয়ে খাঁটিহাতার দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। যাত্রী তুলতে অটোরিকশাটি উত্তর সুহিলপুর সড়কে দাঁড়ায়। এসময় একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান আব্দুল হাই। আহত তিনজনকে হাসপাতালে নিলে জুনায়েদ নামে আরো একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় ও আরেকজনের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!