ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে পোড়ানো হল ৯৪ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
বাগেরহাটে পোড়ানো হল ৯৪ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটে ৯৪ কেজি গাজা, ৩৩ বোতল ফেনসিডিল ও এক হাজার ৫২০ ইয়াবা ডিজেল দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলামের উপস্থিতিতে আদালত চত্বরে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এর আগে ১৪ ফেব্রুয়ারি জেলার ফকিরহাট উপজেলার লখপুর এলাকার একটি ভাড়াবাড়ি থেকে ৯৪ কেজি গাজা, ৩৩ বোতল ফেনসিডিল ও এক হাজার ৫২০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, খুলনা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম রাসেল বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলামের উপস্থিতিতে বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও মাদক নিয়ন্ত্রণে এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!