ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরা থেকে ৪০০ টন আম রফতানির লক্ষ্যমাত্রা

ইব্রাহিম খলিল, সাতক্ষীরা
প্রকাশিত: ১৩:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
সাতক্ষীরা থেকে ৪০০ টন আম রফতানির লক্ষ্যমাত্রা
গাছে গাছে আমের মুকুল

সাতক্ষীরায় আমের মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত চারদিক। এরই মধ্যে অনেক গাছে আসতে শুরু করেছে আমের গুটি। আবহাওয়ার কারণে অন্য জেলারর তুলনায় সাতক্ষীরায় আম আগে উঠে। গুণে মানে আর স্বাদে সেরা হওয়ায় সাতক্ষীরার আম দেশ ছাড়িয়ে বিদেশেও রফতানি হচ্ছে কয়েক বছর ধরে। তাই এবারো ৪০০ টন রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। 

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলায় চলতি মৌসুমে ১ হাজার ২৪৫ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টন। আর রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৪০০ টন। 

আমের উৎপাদন মূলত আবহাওয়ার উপর নির্ভর করে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে না থাকায়, গাছে আমের মুকুল আসতে দেরি হয়েছে। তবে আমের উৎপাদন বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস। সাতক্ষীরা সদর উপজেলা থেকে গত বছর ১৮০ মেট্রিক টন আম বিদেশে রফতানি হয়। তবে ২০২৩-২৪ অর্থ বছরে বিদেশে ৪০০ মেট্রিক টন আম রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  

Advertisement

আম চাষি আব্দুল জলিল জানান, আমার বাগানে সব হিমসাগর আমের গাছ। গত বছর আমি মণ প্রতি ২২০০ টাকা আম বিক্রি করেছি। তবে এবার উৎপাদন উপকরণের দাম অনেক বেড়ে গেছে যা নিয়ে আমি চিন্তিত।

তিনি আরো বলেন, স্থানীয় কৃষি অফিস থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি এবং তাদের পরামর্শে আমি গাছগুলো পরিচর্যা করছি।

সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন বলেন, আগাম বৃষ্টির জন্য আমের কিছুটা ক্ষতি হবে। তবে আমরা আম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রতিটা বাগান মালিককে আমরা প্রশিক্ষণ দিয়েছি। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে আমরা ৪০০ টন আম বিদেশে রফতানি করতে পারব।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!