মঙ্গলবার সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্রে ধর্ম পরীক্ষায় অংশ নেয় হৃদয়। পরীক্ষার্থী হৃদয় উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে।
পরীক্ষার্থী হৃদয় জানান, বাবার ইচ্ছা ছিল আমি বিসিএস ক্যাডার হব। কিন্তু বাবার সে স্বপ্ন পূরণ হলো না। আমার ভবিষ্য দেখে যেতে পারল না বাবা।
.png)
হৃদয়ের চাচা বাবুল মোল্যা বলেন, সোমবার রাতে স্ট্রোক করে মারা যান আমার ভাই মনিরুজ্জামান মোল্যা। ভাতিজার পরীক্ষা শেষ হলে তাকে দাফন করা হবে।
কেন্দ্রসচিব অচিন্ত্য কুমার বিশ্বাস জানান, শিক্ষার্থী নাঈম হোসেন হৃদয় মোল্যার বাবা ইন্তেকাল করেছেন। খবর পেয়ে তাকে আলাদা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু তিনি সবার সঙ্গে বসে পরীক্ষা দেয়।