সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলী সাজু সিলেট মহানগরের পৌরবিপনী মার্কেটের কাঁচঘর নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা আকবর আলীর ছেলে। এ দুর্ঘটনায় সাজুর মেয়ে মমো জাহাঙ্গীর নিহত হন।
.png)
কাঁচঘরের ম্যানেজার অর্জুন ঢালি জানান, প্রায় ৩ বছর আগে সাজু পরিবার নিয়ে আমেরিকায় গেছেন। সে দেশের নাগারিত্ব পেয়েছেন তারা। তারা মিশিগানে থাকতেন। একটি কাজে ছেলে-মেয়েকে নিয়ে গাড়ি করে বের হলে বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাজু ও হাসপাতালে নেয়ার পর তার মেয়ে মমো মারা যান। আহত ছেলে তামিম স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহ দেশে নিয়ে আসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।