সোমবার বিকেলে ভৈরব শহরের কালিপুর পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন মেঘনা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, বিকেলে শহরের কালিপুর পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান একজনের লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।
.png)
এ বিষয়ে ভৈরব নৌ পুলিশ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, নদীতে ভাসমান একজনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়। তবে ঐ ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।