জানা গেছে, এবারের চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিন থেকেই ওই শিক্ষার্থী হাবড়া ইউপির ভবানীপুর এলাকার পিরোজপুর হাই স্কুলের মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে ওই কেন্দ্রের ১৩ নম্বর কক্ষে পরীক্ষা দিয়ে আসছিলেন। রোববার পঞ্চম দিন গণিত পরীক্ষা চলাকালে সকাল সোয়া ১১টার দিকে প্রসব বেদনা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাৎক্ষণিক কেন্দ্র কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পিরোজপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাফি জানান, খবর পেয়ে হাসপাতালে যাই। ওই শিক্ষার্থী এখন ভালো আছে।
.png)
কেন্দ্র সচিব ও বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আমিন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৩ নম্বর কক্ষে ওই শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলো। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমাদের মেডিকেল টিম তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়। পরে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।