ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৩৬৩ যাত্রীকে জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৩৬৩ যাত্রীকে জরিমানা
ছবি: সংগৃহীত

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে লালমনিরহাট-বুড়িমারী কমিউটার ট্রেনে অভিযান চালিয়ে ৩৬৩ যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কমিউটার ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, পাটগ্রাম রেলস্টেশন থেকে পার্বতীপুরগামী কমিউটার ট্রেনে যাত্রীদের টিকেট চেক করা হয়। এ সময় টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ করার দায়ে ৩৬৩ যাত্রীকে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে ১০ হাজার ৬৫০ টাকা ভাড়া আদায় করা হয়।

Advertisement

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম বলেন, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্তৃপক্ষের নির্দেশে বুড়িমারী কমিউটার ট্রেনে ভ্রমণরত যাত্রীদের টিকিট যাচাই করা হয়। এ সময় যেসব যাত্রী টিকিট ছাড়া ভ্রমণ করছিল তাদের কাছ থেকে গমন ইচ্ছুক জায়গার টিকিটের টাকা হিসাব করে আদায় করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!