ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে কুখ্যাত ডাকাত গ্রেফতার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ২২ ফেব্রুয়ারি ২০২৪
লালমোহনে কুখ্যাত ডাকাত গ্রেফতার
 লালমোহনে পুলিশের হাতে গ্রেফতার হওয়া জাহের মাল। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলার কুখ্যাত ডাকাত মো. জাহের মালকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে উপজেলার দক্ষিণ ফুলবাগিচা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত জাহের মালকে গ্রেফতার করা হয়। জাহের মাল উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই মো. আবু ইউসুফ জানান, জাহের মাল একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে লালমোহনসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ৮টি ডাকাতির মামলা রয়েছে। যার মধ্যে তিনটি মামলায় জাহের মালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে জাহের মালকে আদালতে পাঠানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!