রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী নুর।
তিনি বলেন, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে রোহিঙ্গা আবু ছৈয়দের মেয়ে, মোহাম্মদ আলীর স্ত্রী মরিয়ম খাতুনকে শেড-৫১৩/৪, ব্লক-আই থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামির দেহ তল্লাশি করে তার কোমরে থাকা একটি নীল রঙের জিপারে রক্ষিত অবস্থায় ৭৫ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)