ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্তে আসা মরদেহ দেখলেন স্বজনরা, প্রশংসায় ভাসছে বিজিবি-বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০১:২১, ২১ ফেব্রুয়ারি ২০২৪
সীমান্তে আসা মরদেহ দেখলেন স্বজনরা, প্রশংসায় ভাসছে বিজিবি-বিএসএফ
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারতীয় এক আত্মীয়ের মরদেহ দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশি স্বজনরা। এ মানবিক উদ্যোগ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এতে প্রশংসায় ভাসছে বিজিবি ও বিএসএফ।

চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্তবর্তী ভারতে বসবাসরত সরুকজানের (৬০) মরদেহ বাংলাদেশে অবস্থানরত তার ভাই-বোনসহ নিকট আত্মীয়দের দেখানোর ব্যবস্থা করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ৫৮ বিজিবি এবং ৫৪ বিএসএফ এর তত্ত্বাবধানে সীমান্ত পিলার ৬৮/১২-টি হতে ভারতের ১০০ গজ ভেতরে মরদেহ স্বজনদের দেখানো হয়।

Advertisement

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়াশপুর সীমান্তবর্তী ভারতের বাগানপাড়ায় বসবাসরত আজিবারের স্ত্রী সরুকজান (৬০) বার্ধক্যজনিত কারণে মারা যায়।

নিহতর স্বজনরা মরদেহ সীমান্তবর্তী বাংলাদেশি স্বজনদের শেষবা‌রের মতো দেখা‌নোর জন্য বিএসএফ এর কাছে আবেদন করেন। প‌রে ‌বিএসএফ বিজিবি‌কে বিষয়টা অবগত ক‌রে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানায়। এ সময় বি‌জি‌বি বাংলা‌দেশি স্বজন‌দের নি‌য়ে পতাকা বৈঠ‌কে উপস্থিত হয়।

‌ঝিনাইদহের ম‌হেশপুর ৫৮ বি‌জি‌বি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান,  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পত্র পে‌য়ে ৫৮ বিজিবি এবং ৫৪ বিএসএফ এর তত্ত্বাবধানে সীমান্ত পিলার ৬৮/১২-টি হতে ভারতের ১০০ গজ ভেতরে মরদেহ রেখে স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়।

এ সময় দুই দেশের আত্মীয় স্বজনদের পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশি জনগণ তাদের নিজ বাড়িতে ফিরে আসেন। এ মহানুভবতায় প্রশংসায় ভাসছে বিজিবি ও বিএসএফ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বিএসএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!