আটককৃত শাওন গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি গ্রামের মসজিদপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে ও অমিত হাসান একই উপজেলার বর্মতল মালিবাড়ি গ্রামের নয়া মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহবুব আলম।
.png)
তিনি জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালি দারুল উলুম সিনিয়র মাদরাসা কেন্দ্রে আরবি প্রথম পত্র বিষয়ে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় সখের বাজার দাখিল মাদরাসার মমিনুল ইসলাম ও শহিদুল ইসলাম নামে দু’জন পরীক্ষার্থীর পরিবর্তে শাওন মিয়া ও অমিত হাসান পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় প্রক্সি দেওয়ার বিষয়টি জানতে পেরে কেন্দ্রসচিব তাৎক্ষণিকভাবে তাদেরকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।