এর আগে, বৃহস্পতিবার বিকেলে ওই বাড়িতে এ ঘটনা ঘটে। এরই মধ্যে খবর পেয়ে ওই স্থানটিকে নিরাপদ রাখতে ব্যবস্থা নিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।
সিরাজুল ইসলামের স্ত্রী রমিজা খাতুন জানান, তাদের বসতঘরের পেছনের একটি টিউবওয়েল প্রায় ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রতিদিনের মতো সকালে তিনি নিজ বসতঘরে অবস্থান করছিলেন। এরই মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে দেখেন চাপ ছাড়াই নষ্ট টিউবওয়েল থেকে অনবরত পানি বেরুচ্ছে।
.png)
দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মুহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে লাল নিশান লাগানোর পাশাপাশি বাড়ির লোকজনদের সতর্ক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান বলেন, আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা বাড়ির লোকজনকে সতর্ক করে এসেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরে তথ্য পাঠানো হয়েছে। তথ্য মোতাবেক পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।