ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর উত্তর বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে ব্রাইভেন্ট নিটিং লিমিটেডে এ অগ্নিকাণ্ড ঘটে।
.png)
জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাইভেন্ট নিটিং লিমিটেডের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। পরে ভালুকার দুটিসহ ময়মনসিংহ, শ্রীপুর, গফরগাঁও ও ত্রিশাল থেকে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে গোডাউনে থাকা বেশির ভাগ সুতা পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ সরকার জানান, ৪ থেকে ৫ কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।