ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
খুলনায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ

যে কারণে গৃহবধূর চোখে-মুখে ‘সুপার গ্লু’ লাগিয়ে দেন এনামুল

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
যে কারণে গৃহবধূর চোখে-মুখে ‘সুপার গ্লু’ লাগিয়ে দেন এনামুল
ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছায় গৃহবধূর চোখ-মুখে সুপার গ্লু লাগিয়ে দিয়ে ধর্ষণ ও লুটপাটের ঘটনার মূলহোতা এনামুল জোয়াদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। ঐ গৃহবধূর ঘুম ভেঙে গেছে ভেবে চোখ-মুখে সুপার গ্লু লাগিয়ে দেন এনামুল।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কপিলমুনির কাশিমনগরে একটি পরিত্যক্ত মাছের ডিপো থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদক মামলা রয়েছে।

গ্রেফতারের পর এনামুলের কাছ থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার গদাইপুর এলাকার বাসিন্দা একরামুল জোয়াদ্দারের ছেলে।

Advertisement

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সুশান্ত সরকার।

গ্রেফতার এনামুলের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, গৃহবধূর ঘুম ভেঙে গেছে মনে করে প্রথমে হাত দিয়ে মুখ চেপে ধরেন। পরে পকেটে থাকা সুপার গ্লু ভিকটিমের চোখে এবং মুখে লাগিয়ে দেন।

এনামুলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার মায়ের কাছ থেকে একটি চোরাই মোবাইল ও পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের দীপক হালদারের ছেলে স্বর্ণকার সুমন হালদারের কাছ থেকে চোরাই সোনার কানের দুল উদ্ধার করা হয়েছে। এর আগে, ঐ মামলায় ছামাদ সরদার নামের একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

উল্লেখ্য, গত রোববার রাতে ভিকটিমের স্বামী বাড়িতে ছিলেন না। তার স্ত্রী বাড়িতে একা ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা মই বেয়ে ছাদে উঠে শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তার স্ত্রীর চোখে-মুখে সুপার গ্লু দিয়ে এবং হাত-পা বেঁধে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে তারা কানের দুল ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!