ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় তিন পরীক্ষার্থী বহিষ্কার, ৭ শিক্ষককে অব্যাহতি

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:১১, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
বগুড়ায় তিন পরীক্ষার্থী বহিষ্কার, ৭ শিক্ষককে অব্যাহতি
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শেরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনেই অসৎ উপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিবসহ সাত কক্ষ পরিদর্শককেও পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ (ভোকেশনাল) কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- উপজেলার বেলগাছি দাখিল মাদরাসার শিক্ষার্থী ছাবিনা খাতুন, হাপুনিয়া দাখিল মাদরাসার বিজয় বাবু ও ধনকুন্ডি শাহনাজ সিরাজ দাখিল মাদরাসার ছাত্র নাঈম মন্ডল।

Advertisement

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএফ কলেজের ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব জাহিদুল ইসলাম, কক্ষ পরিদর্শক সোলায়মান আলী, রামচন্দ্র পাল, বিকাশ কুমার, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাবিনা খাতুন, বেলগাছি মাদ্রাসার আব্দুর রশিদ ও ইউনিভার্স্যাল টেকনিক্যাল কলেজের রফিকুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে ঐ কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী। এদিন বাংলা পরীক্ষা চলছিল। কিন্তু পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। পাশাপাশি কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিবসহ সাত কক্ষ পরিদর্শককে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহত দেওয়া হয়েছে।

এই শিক্ষা কর্মকর্তা আরো জানান, শেরপুর উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিলেন চার হাজার ৬৩৬ জন। এরমধ্যে ছাত্র দুই হাজার ৫৭৫ জন এবং ছাত্রী রয়েছেন দুই হাজার ৬১ জন। মোট সাতটি কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছেন চার হাজার ৫৯৩ জন। আর অনুপস্থিত ছিলেন ৪৩ জন পরীক্ষার্থী। এরমধ্যে তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!