এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ৩ জনকে আসামি করে ফকিরহাট মডেল থানায় মামলা করেছে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদশর্ক মো. রাকিবুল ইসলাম।
জানা গেছে, গ্রেফতরকৃতরা হলেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মো. আলী হোসেনের ছেলে মো. ফয়সাল হোসেন এবং একই এলাকার লতিফ খলিফার ছেলে মো. সোহেল রানা। এ সময় লখপুর এলাকার বনিকপাড়া মোসা. বিথি খাতুনের ভাড়াটিয়া আক্তার মিয়া পালিয়ে গেছেন। তিনি কক্সবাজারের পেকুয়া থানার মইয়াদিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।
.png)
জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমানের নেতৃত্বে একটি দল ফকিরহাট উপজেলার লখপুর এলাকার বিথি বেগমের বাড়ির দুই তলার ভাড়াটিয়া আক্তার মিয়ার বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় ওই ঘর থেকে ৯৪ কেজি গাঁজা, ১ হাজার ৫২০ ইয়াবা ও ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানান, ওই বাড়ির ভাড়াটিয়া আক্তার মিয়ার পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে তারা এই মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমান জানান, এ ঘটনায় খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ‘ক’ সার্কেলের উপ-পরিদশর্ক মো. রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে মো. ফয়সাল হোসেন, সোহেল রানা ও আক্তার মিয়ার নামে ফকিরহাট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।