অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বছির আহমেদ বাদল।
জানা গেছে, রাত ১১টার দিকে ঝিনাইগাতী বাজারের শিমুলতলী এলাকায় রাসেল অটো পার্টস নামের একটি দোকানের ভেতর থেকে ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দোকানের বিভিন্ন পণ্যের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
.png)
ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে দোকানের আংশিক মালামাল পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।