ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চোখে-মুখে ‘সুপারগ্লু’ দিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেফতার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
চোখে-মুখে ‘সুপারগ্লু’ দিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেফতার
ফাইল ফটো

খুলনার পাইকগাছায় চোখে-মুখে সুপারগ্লু দিয়ে এবং হাত-পা বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় আব্দুস সামাদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার ভোরে উপজেলার রাড়ুলি গ্রাম থেকে তাকে আটক করা হয়। এর আগে, গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে অজ্ঞাত ২-৩ তিনজনকে আসামি করে পাইকগাছা থানায় মামলা করেন। ভুক্তভোগী নারী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পাইকগাছা থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, বুধবার ভোরে রাড়ুলি গ্রাম থেকে আব্দুস সামাদ নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

ভুক্তভোগীর স্বামীর অভিযোগ, গত রোববার রাতে তার স্ত্রী বাড়িতে একা ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা মই বেয়ে ছাদে উঠে শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তার স্ত্রীর চোখে-মুখে সুপারগ্লু দিয়ে এবং হাত-পা বেঁধে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে তারা কানের দুল ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!