ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ট্রলার ভস্মীভূতসহ দগ্ধ ২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
সাগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ট্রলার ভস্মীভূতসহ দগ্ধ ২
ফাইল ফটো

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই জেলে দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় জেলে সাহেব আলী ও মামুকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে জেলে সাহেব আলীর শরীরের ৭০ শতাংশ আগুনে পুড়ে গেছে। এছাড়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মাছ ধরা ঐ ট্রলারসহ সম্পূর্ণ জাল সাবার।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে গঙ্গামতি সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে। আর এ বিস্ফোরণের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান ট্রলার মালিক মো. ইছা গাজী।

Advertisement

দগ্ধ জেলেরা জানান, ট্রলারটি নিয়ে ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট থেকে মাছ শিকারের লক্ষে বঙ্গোপসাগরের পথে যাত্রা করেন ৬ জেলে। পরে সাগর মোহনায় পৌঁছালে ভাত রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরিত হয়। এ সময় প্রাণ রক্ষায় জেলেরা সাগরে ঝাঁপ দিলে অন্য একটি মাছ ধরা ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে। তবে বিস্ফোরণের পর আগুন নিভাতে গিয়ে সাহেব আলী ও মামুন দগ্ধ হন। পরে জেলেরা তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে ভর্তি করান।

এ বিষয়ে কলাপাড়া ইউএনও জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!