ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
শিয়াল। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে সাইদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের মজের মন্ডলের ছেলে। 

চুয়াডাঙ্গা সদর থানার এএসআই মো. ইলিয়াস হোসাইন জানান, সাইদুল ইসলাম একজন ওয়েলডিং মিস্ত্রী। তার ভালাইপুর বাজারে একটি দোকান আছে। রাতে আরেকজনকে সঙ্গে নিয়ে ইব্রাহিমপুর গ্রাম থেকে মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। এ সময় রামনগর- ভালাইপুর সড়কের মাঝামাঝি স্থানের মাঠের কাছে পৌঁছলে শিয়ালের সঙ্গে তাদের চলন্ত মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা মোটরসাইকেল থেকে ছিঁটকে রাস্তায় পড়ে আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!