ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাসারে আগুনে পুড়ল প্রতিবন্ধীর স্বপ্নের দোকান

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ১২ ফেব্রুয়ারি ২০২৪
ডাসারে আগুনে পুড়ল প্রতিবন্ধীর স্বপ্নের দোকান
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের ডাসার উপজেলার প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনের বেঁচে থাকার অবলম্বন ছিল একটি মুদি দোকান। চোখের সামনেই সেই স্বপ্ন পুড়ে গেছে। 

রোববার রাত ১১টার দিকে উপজেলার সৈয়দ আতাহার আলী এবতেদায়ী মাদরাসার সামনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ গ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিভাতে আসলেও ততক্ষণে দোকানটি পুড়ে নিমেষেই শেষ হয়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। দোকান করে দুই মেয়ে স্ত্রীসহ চারজনের সংসার চালান প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন।দোকান হারিয়ে দিশেহারা হয়ে পাগল প্রায় তিনি। 

Advertisement

প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন উপজেলার বেতবাড়ী গ্রামের সৈয়দ সোমেদ আলীর ছেলে।

শারীরিক প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন কান্না জড়িত কণ্ঠে বলেন, ধারদেনা ও লোন করে একটি মুদি দোকান দেই। এই দোকানের আয় দিয়ে সংসার চলে। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। কিছুক্ষণ পরে শুনি আমার দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। দোকান হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।  

বাসিন্দা শাহরিয়ার তুহিন মৃধা জানান, সৈয়দ কাঞ্চন ছোট বেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে তার পা দুটি পারালাইসিস হয়ে যায়। এতে করে একা চলাফেরা করতে পারে না। পরিবারের সাহায্য নিয়ে চলাচল করতে হয়। প্রতিবন্ধী হওয়া সত্বেও তিনি ভিক্ষাবৃত্তি না করে ধার-দেনা করে দোকান দিয়ে চালান সংসার। দোকান পুড়ে যাওয়ায় অসহায় পরিবারটি এখন নিঃস্ব হয়ে পথে বসতে হবে।

ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম বলেন, লোন করে দোকানটি দিয়েছিলেন তিনি। উপার্জনের একটি মাত্র সম্বল দোকান তাও আগুনে পুড়ে ছাই হয়েছে। দুঃখজনক ঘটনা। এ সময় তিনি সবাইকে সাহায্য সহযোগিতা করে পরিবারটির পাশে থাকার আহবান জানান।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, এরইমধ্যে সৈয়দ কাঞ্চনের দেকান পুড়ে যাওয়ার স্থান পরিদর্শন করছি। অসহায় এই পরিবারটিকে উপজেলা পরিষদ থেকে তাকে সহযোগিতা করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!