ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন আলমডাঙ্গা মহিলা কলেজে বি.এ/বি.এস.এস বিভাগের পরীক্ষা দুপুরে ১টায় শুরু হয়। ওই পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন আলমডাঙ্গা পৌর এলাকার বাবু পাড়ার মৃত কাজী কামালের মেয়ে কাজী মারজাহান নিতু।
এমতাবস্থায় নিতুর স্থানে ভুয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষায় অংশগ্রহণ করেন আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জের জহুরুল ইসলামের মেয়ে সালমা খাতুন (২৬)। সঠিক পরীক্ষার্থী কাজী মারজাহান নিতুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদান করা শিক্ষার্থী কার্ডের আইডি নম্বর: ২০০২৩৪০৬......। তিনি বর্তমানে আলমডাঙ্গা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত আছেন।
.png)
আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষা চলাকালীন অবস্থায় কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভুয়া পরীক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। আমার সন্দেহ হলে আমি কাগজপত্র দেখতে চাই। এ সময় দেখা যায়, একজনের পরীক্ষা দিচ্ছেন আরেকজন। পরে তিনি পরীক্ষা কেন্দ্রেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।